নভেম্বর 14, 2026

রুপালি গিটারের সুরে, চলো নবীন বহুদূরে…

১০ নভেম্বর ২০২৬ (রোজ মঙ্গলবার), খুবই সাধারণ একটা তারিখ। তবে পরিসংখ্যান বিভাগের কিছু মানুষের এই তারিখটা অনেক দিন মনে থাকবে। এই ১০ই নভেম্বর হয়ে গেলো পরিসংখ্যান বিভাগের একটি ‘ঈদ’ খ্যাত নবীন বরণ। “তুমি যেন থেকো বন্ধু চিরকাল নবীন” বলে পরিসংখ্যান বিভাগের ৬৯তম ব্যাচ যাদের বরণ করে নিয়েছিল, তারাই এবারে “রুপালি গিটারের সুরে, চলো নবীন বহুদূরে…” বলে বিভাগের ৭৫তম ব্যাচকে বরণ করে নিলো।

নতুনদের জন্য বিশ্ববিদ্যালয় জীবন মানে কেবল ক্লাস, পরীক্ষা আর ফলাফল নয়। এর বাইরেও রয়েছে বন্ধুত্ব, নানা সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সাংস্কৃতিক চর্চা, নতুন কিছু শেখা এবং নিজের আগ্রহ খুঁজে নেওয়ার সুযোগ। এই কয়েকটি বছরই তাদের জীবনের অনেক গল্পের শুরু হয়ে থাকবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করুক, বিভাগের সঙ্গে যুক্ত থাকুক, আর নিজেদের কাজের মাধ্যমে পরিসংখ্যান বিভাগকে আরও সমৃদ্ধ করুক।

এবারের আয়োজনের পেছনে ছিল ৭২তম ব্যাচের অনেক প্রস্তুতি ও পরিশ্রম। মঞ্চসজ্জা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা, সবকিছু মিলিয়ে তারা নতুনদের জন্য একটি মনে রাখার মতো দিন উপহার দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ৭৫তম ব্যাচকে আবারও স্বাগতম। পরিসংখ্যান বিভাগের আঙিনায় তাদের পথচলা সুন্দর ও আনন্দময় হোক।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৯-২০

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ