নভেম্বর 8, 2026

জানিস?
তোকে ছাড়া সকালটা আমার বড্ড অলস লাগে বারান্দার হালকা রোদ, আর এক কাপ চা
তোকে ছাড়া আমায়, প্রচন্ড নি:সঙ্গতায় ভোগায়৷

বিকেল বেলায় ছাদে, হালকা মিষ্টি রোদে
কী ভীষণ ভাবেই না মনে পড়ে তোকে,
তুই কি আদৌ জানিস সেসব?

সূর্যটা যখন পশ্চিম আকাশে প্রায় ডুবি ডুবি অবস্থায়
আকাশে লাল কমলা আবিরের রঙ্গোলি;
ঠিক তখন,ঠিক তখন আমার………।

থাক, সব কথা নাহয় নাইবা বলি!
সব কথা নাহয় তুই নাইবা জানলি।

আচ্ছা!! তুই কি হবি আমার? একান্তই আমার!

সকাল বেলায় দুই কাপ চা হবে
বিকেলে তোর কাঁধে মাথা রেখে, সূর্য ডুবা দেখা হবে
আরও কত-শত গল্প হবে আমাদের!
আর গল্প গুলোর নাম হবে-
“আমার তুই, একান্তই আমার।”

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp