কবিতারা কথা বলে, কথা বলে মানুষের
কবিতারা সুর তোলে, যেন এক পাখি সে
কবিতারা প্রতিবাদী, অন্যায় ও অপরাধে,
কবিতারাই স্লোগান হয় জুলুমের বিরুদ্ধে ।
প্রেমিকের নিবেদন, প্রেমিকার অভিমানে,
আদুরে উপমায় হৃদয়ের উপাখ্যানে।
তরুণের উদ্দামতা অধিকার আদায়ের আন্দোলনে,
নিপীড়িতের চিৎকার ফুটে উঠে পঙক্তিতে।
কবিতারা উচ্ছ্বাস আনন্দ-আলোকে;
কবিতারা বিষণ্ন অনাহারীর ক্ষুধাতে;
কবিতারা উন্মাদ প্রেমিকের বিরহে;
কবিতারা বিপ্লব সময়ে অসময়ে ।
কবিতারা ঝড় তোলে, আকাশ ফুঁড়ে;
দামামা বাজায় যুদ্ধের, নিজভূমি স্বাধীনতার।
কবিতারা ভয়ের শক্তি, বিজয়ের উল্লাস;
প্রতিটি উপমায়, প্রতি ক্ষণে ক্ষণে ,
অনন্য অনুভূতি একজন কবি-মনে।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/রবিবার, জানুয়ারি 19, 2025
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 13, 2025
- মাহবুবা মিতুhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/বৃহস্পতিবার, মার্চ 13, 2025












