নভেম্বর 2, 2026

সংখ্যা নিয়ে তো অনেক পড়েছেন। যারা গণিত, পরিসংখ্যান কিংবা প্রকৌশলবিদ্যা নিয়ে পড়েন, তারা তো বলা যায় সংখ্যার স্বর্গরাজ্যে বাস করেন।

৩য় বর্ষে সিমুলেশন কোর্স নিয়ে পড়ার সময় একটা জিনিস জানতে পারলাম। জিনিসটা হচ্ছে “Linear Congruential Generator”. কম্পিউটার তো নিজ থেকে কোনো সংখ্যা জেনারেট করতে পারে না, তাই একটি বিশেষ algorithm ব্যবহার করে সে কিছু সংখ্যা জেনারেট করে – খালি চোখে যাকে দেখলে মনে হবে এখানে আসলে কোনো প্যাটার্ন নেই।

 বিনোদনমূলক গণিতে তেমনি একটি বিশেষ টার্ম আছে, যার নাম হ্যাপি নাম্বার। হ্যাপি নাম্বারের সাথে প্রাইম নাম্বারের সমন্বয় করে আমরা পাই হ্যাপি প্রাইম।

হ্যাপি নাম্বারের মাহাত্ম্য হলো– এটি আমাদের শেখায় যে সংখ্যার আপাত বিশৃঙ্খলার মধ্যেও একটি চমৎকার শৃঙ্খলা বা প্যাটার্ন লুকিয়ে থাকে। এইটা অনেকটা এই Linear Congruential Generator–এর মতো।

কিন্তু প্রথম হ্যাপি প্রাইম নাম্বার কি জানেন? সেটি হচ্ছে ৭। আর এই হ্যাপি প্রাইমের সিকোয়েন্স হচ্ছে ২৫। ২ + ৫ করলে ৭ পাই, আবার ২^২ + ৫^২ = ২৯। ৯ থেকে ২ বিয়োগ করলে পাই ৭।

কিন্তু হুট করেই বা এই হ্যাপি প্রাইমের কথা কেন বলছি? একবিংশ শতাব্দীর এই ২৫ সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এসেছে ৭৪তম ব্যাচ৷ মজার ব্যাপার হচ্ছে, সংখ্যাগতভাবে এই ২৫ আর ৭৪–এর মাঝে লুকিয়ে আছে হ্যাপি সিকোয়েন্সের কিছু অংশ। যদি ৭৪ থেকে ২৫ বাদ দিই, তাহলে আমরা পাই ৪৯, যা কিনা হ্যাপি প্রাইমের বর্গ!

এবার একটু ভিন্নদিকে আসি। ইসলাম ধর্মে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিষ্টাব্দে। এই তিনটি সংখ্যার বর্গ করে যোগফল করলে আমরা পাই ৭৪। আবার, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়তপ্রাপ্ত হন। এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা পাই হ্যাপি প্রাইম ৭। আবার আল-কুরআনে ২৫ জন নবীর নাম উল্লেখ আছে। আর আল-কুরআনের ২৫তম সূরা হলো সূরা আল-ফুরকান, যার ৭৪ নম্বর আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া– “রব্বানা হাব্‌ লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়া’জআলনা লিল-মুত্তাকীনা ইমামা।”

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রীদের ও আমাদের সন্তানদের এমন করে দান করো, যাতে তারা আমাদের চোখের শীতলতা হয়; আর আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ (ইমাম) বানাও।

একবিংশ শতাব্দীর এই হ্যাপি প্রাইম ০৭ ও হ্যাপি সিকোয়েন্স ২৫ সাল তো শেষ। কিন্তু এই সিকোয়েন্সে আসা ৭৪ আমাদের পরিসংখ্যানে নতুন করে হ্যাপিনেস নিয়ে আসুক৷ পুরোনো আক্ষেপ ভুলে নতুন বর্ষ সকলের জন্য শুভ ও সুন্দর হোক।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp