কেন? কেন করবো না আমি?
আমি কি না করেছি,
তবু কেন আমার মনের কথা বুঝবে না?
আমার চোখের দিকে তাকিয়েও কেন
কিছু বোধগম্য হয় না তার?
যেই আমি, হ্যাঁ আমি আমাদের বাড়িতে
কোনোদিন রান্নাঘরের মুখশ্রীর সাথে শুভদৃষ্টি করিনি,
সে কি তাকে রোজ দুচামচ চিনি দিয়ে সকালে চা করে দেই না?
কারো গলার স্বর শুনলে
তার গলা মনে করে কি ফিরে চাই না?
এক থালায় দুজনের গরম ভাত সাজিয়ে
রাত্তিরে তার জন্য দরজায় কি দাঁড়িয়ে থাকি না?
যখন আমাকে খাইয়ে দেয়
তখন কি জলের গ্লাস আমি এগিয়ে দেই না?
এইযে প্রতিদিন মশারি টাঙিয়ে দেই!
সেটাও কি বেমালুম ভুলে গেছে?
সে বার বর্ষায় আমার জন্য সে যখন কদম পাড়তে গাছে চড়েছিল,
তখন কি আমি নিচে শঙ্কিত হয়ে কাঠ হইনি, বুঝি?
তাই কিছু না বললেও সে আলবাৎ বুঝবে,
তাকে বুঝতেই হবে।
নাহলে আমি অভিমান করবই!
অভিমান যে আমার অলঙ্কার…
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, অক্টোবর 10, 2024
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/রবিবার, জানুয়ারি 19, 2025
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, আগস্ট 14, 2025
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, অক্টোবর 9, 2025












