নভেম্বর 10, 2026

চোখে চোখে চোখ পড়েছে
কি বলব মুখে,
কথারা সব রূপ নিয়েছে
শুধু অনুভবে।

ভেজা সন্ধ্যায় মুখোমুখি
আজ দাঁড়িয়ে চুপ চুপ
কম্পিত হাতে সিক্ত কদম
জেনে নিও এই প্রথম।

তুমিই শুরু,
তুমিই শেষ,
তবুও থাকবে না
কোনো ক্লেশ।

যদি বলি ফুল
তবুও হবে ভুল
কিসের সাথে দেব তোমার তুলনা
তুমি যে এক অনন্যা!

অবাক চোখে প্রতিফলন
তোমার নূপুর পায়ে চলন
বিমোহিত আমি হেঁটে যাই।

আঁচলের পিছু পিছু
দূরের তারা রা দেখলে দেখুক
করুক আজ বদনাম
বারণ কে জানিয়েছি আজ বারণ।

কোনো কবিতায় স্থান
পাবে না এ আখ্যান
তাতে ক্ষতি কি?
তাতে ভালোবাসা কমছে কি?
শুধু না হোক মলিন
আমাদের হৃদয়ে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp