প্রকৃতি আমাদেরকে সবসময় উজাড় করে সব দেয় বেঁচে থাকার জন্য। বিনিময়ে আমরা প্রকৃতি রক্ষার্থে আসলে কতটুকু অবদান রাখতে পারছি!
সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রাকৃতিকভাবে সৃষ্ট সাদা পাথরের প্রায় ৭৫ শতাংশ অবৈধভাবে লুট করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা।
ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে উৎপত্তি হওয়া ধলাই নদ বেয়ে এই সাদা পাথরগুলো নেমে আসে যা ঐ এলাকাটিকে একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। পাশাপাশি এই সাদা পাথরগুলো স্বচ্ছ পানির একটি উৎস তৈরি করে, যা স্থানীয়দের খাবার পানির চাহিদা অনেকটাই পূরণ করে। তাছাড়া এই সাদা পাথরগুলো প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে, কেননা যে স্থানে পাথরগুলো জমা হয় ওখানে পানির তীব্রতা অনেক বেশি থাকে, জমাট হওয়া পাথরগুলো পানির তীব্রতা অনেকটা কমিয়ে আনে। ফলশ্রুতিতে পানির তীব্র বেগ, প্লাবন এবং পানি দূষণ হতে ঐ এলাকা রক্ষা পায়। এসব পাথর যদি তুলে ফেলা হয় পানির তীব্রতায় প্লাবন হতে পারে যা প্রকৃতি এবং জনজীবনের জন্য হুমকির কারণ হতে পারে।
সৌন্দর্যের আধার এই সাদা পাথর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনেক অবদান রাখছে। যারা এই ভারসাম্য বিনষ্ট করা এবং এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ অবাধে লুট করার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অতিদ্রুত তাদের সবাইকে বিচারের আওতায় আনা জরুরি। ভবিষ্যতে এরকম কাজ যেন কেউ করতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, অক্টোবর 14, 2021
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 10, 2022
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, মার্চ 10, 2022
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/সোমবার, এপ্রিল 18, 2022
- উম্মে সালমাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/বৃহস্পতিবার, ডিসেম্বর 8, 2022












