নভেম্বর 10, 2026

গ্রামের ছেলে মুই বুকে বড় আশা
প্রত্যায়ী স্বপ্ন নিয়ে আসিনু মুই ঢাকা;
ঢাবির স্বপ্ন বুকে করিয়া লালন
পড়িনু সারাদিন করিনু রাত যাপন।
অক্লান্ত পরিশ্রম ও কঠোর প্রত্যাশায়
হয়াগেনু মুই ঢাবির ছাত্র বায়ে
প্রশান্তির হাওয়া বয় এই বুকেতে;
বুক ফুলিয়ে বাবা যখন বলে
ঢাবির ছাত্র হয়েছে মোর ছেলে।

চার মাস পড়েও পেলাম না হলে সিট
থাকিনু এখানে ওখানে পড়ার নিমিত;
না পেয়ে আবাসিক হয়ে থাকার সুযোগ
কেমন করে দিই পড়ালেখায় মনোযোগ।

নতুন শহরের নিয়ম জানা ছিল না মোর
কবে কোথায় যে এক মশকী মোরে করেছে চুম্বন
নৈমিত্তিক ব্যস্ততায় মুই রাখোনি তার খোঁজ।
তীব্র জ্বর আর অসহনীয় ব্যথায়
পড়েগেনু মুই মৃত্যুশয্যায়;
দীর্ঘ ১১ দিন ছিনু হাসপাতালে
প্লেইটলেইট নেমে গেছিলো ৯০ হাজারে।

মাতাজি আসিলেন সূদুর উত্তর অঞ্চল হতে
ছেলের অবনতি দেখে মায়ের মন আকুল
মায়ের বেদনা-চিত্ত মোরে আরো করে ব্যাকুল।
মায়ের দোয়া ও আল্লাহর শেফায়
পেনু এক নতুন জিবন মুই এ ধরায়;
শপথ করিনু থাকিবো সদা-সচেতন
নইলে এবার মশকীর হাতে দিতে হবে মোর জীবন।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp