“পরিসংখ্যান”, এ হলো সংখ্যার ভাষায় বলা গল্প, যেখানে অনিশ্চয়তাও হয়ে ওঠে সৌন্দর্যের অংশ। বর্তমানের এই তথ্য নির্ভর আধুনিক জগতে প্রয়োজনীয় তথ্যকে সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা, উপস্থাপনা এবং সংগঠিত করার বিজ্ঞানই হলো পরিসংখ্যান। আমাদের দৈনন্দিন জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পরিসংখ্যান; পরিসংখ্যানের এ গুরুত্ব তুলে ধরতে প্রতি ৫ বছর পর পর ২০-এ অক্টোবর সারা বিশ্বে পালিত হয় “বিশ্ব পরিসংখ্যান দিবস “।
বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে পরিসংখ্যান ও ডেটা-ভিত্তিক দক্ষতার উন্নয়নকে কেন্দ্র করে গত ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের পরিসংখ্যান বিভাগে আয়োজিত হয় বছরের অন্যতম বৃহৎ একাডেমিক অনুষ্ঠান- STATFEST 2.00। QMH Statistics Club আয়োজিত এই দিনব্যাপী ফেস্টে অংশ নেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, শিক্ষকমন্ডলী এবং অ্যালামনাই । স্পন্সর হিসেবে সহযোগিতা করে UCB Investment Limited, City Bank, Prime Bank সহ একাধিক প্রতিষ্ঠিত ব্যাংক ও সংগঠন।
বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত এ স্ট্যাটফেস্ট ২.০ উদ্বোধন করেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. জাফর আহমেদ খান স্যার। উদ্বোধনী বক্তব্যে সম্মানিত শিক্ষকগণ আধুনিক বিশ্বে পরিসংখ্যান, ডেটা সায়েন্স ও অ্যানালাইটিক্সের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উৎসবের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পর Statistics Quiz Contest এর মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা রূপ নেয় উৎসবে। এর পরবর্তীতেই শুরু হয় সবার আগ্রহের কেন্দ্রে থাকা Programming Competition. R এবং Python Programming Language পরিসংখ্যান এর গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রতিযোগীরা গ্রুপভিত্তিকভাবে সমাধান করে জটিল জটিল সব সমস্যার।
Data Analysis Competition এ অংশগ্রহণকারী গ্রুপগুলো Presentation Session এ তাদের পর্যবেক্ষণ উপস্থাপনার মাধ্যমে সমাপ্তি ঘটে প্রতিযোগিতার অংশের।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের দুপুরের খাবার সংগ্রহ ও খাবার গ্রহণের পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক লুৎফর রহমান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. আবদুস সালাম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকগণ।
অতিথিগণ অনুষ্ঠানস্থলে প্রবেশের পূর্বে অংশগ্রহণকারীদের পরিসংখ্যান নিয়ে পড়ে ভবিষ্যতের কর্মক্ষেত্র এবং করণীয় নিয়ে বক্তব্য রাখেন বিভাগের কৃতি শিক্ষার্থী মাকসুদুল হান্নান বাকি।
সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ এর পর প্রথমেই বক্তব্য রাখেন মাননীয় প্রধান অতিথি অধ্যাপক লুৎফর রহমান স্যার। বক্তব্যে তিনি প্রথমেই স্মরণ করেন QMH Statistics Club এর প্রতিষ্ঠার উদ্যোক্তা মরহুম অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক স্যার এর কথা। স্যার এর বক্তব্যে উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অনলাইন পত্রিকা প্যাপাইরাস এর কথা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকেই প্রকাশিত হয়ে আসছে।
পরবর্তী বক্তব্যে বিজ্ঞান বিভাগের সম্মানিত ডিন অধ্যাপক ড. আবদুস সালাম স্যার এমন অনুষ্ঠান আয়োজনকে উদ্বুদ্ধ করেন এবং ভুয়সী প্রশংসা করেন। ডিন স্যারের বক্তব্যের শেষে প্রদর্শন করা হয় তসলিম সাজ্জাদ মল্লিক স্যারের স্মরণে নির্মিত একটি খন্ডচিত্র।
খন্ডচিত্রের শেষে বক্তব্য দেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. জাফর আহমেদ খান স্যার। স্যার তার বক্তব্যে প্রাক্তন সহকর্মী মরহুম অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক স্যারকে স্মরণ করেন। ফেস্ট এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
স্যারের বক্তব্যের পরেই শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ।
ডাটা অ্যানালাইসিস সেগমেন্টে প্রথম ধাপে নির্বাচিত হয় পাঁচটি সেরা দলঃ
1. Team Infinity
2. NovaQuant
3. Data Healers
4. Crimson Squad
5. MedInfomatix
বিভিন্ন ব্যাচ থেকে আরও অংশগ্রহণ করে উল্লেখযোগ্য দলগুলোঃ
Batch-wise Winners:
• Batch 74: Three Musketeers
– সাদমান ইসতিয়াক কাওসার
– রেদওয়ান আহমেদ ফায়েজ
– সিয়ামুজ্জামান লাম
• Batch 73: Team Nezuko
– তাসনিম তাবাস্সুম
– হামিমা হোসেন রিমি
– মোঃ হাসিবুল ইসলাম
• Batch 72: Team Missing Values
– মো: ইন্তেখাব হোসেন নিয়াজ
– ফারহানা ইসলাম শাহেলী
– রিয়াজ উদ্দিন আহমেদ
চূড়ান্ত পর্বে বিজয়ীরা:
• Champion – NovaQuant (Batch 71)
রাফাহ আস্সারীরাহ, মো: সাকিবুল ইসলাম, জান্নাতুল নাঈম লায়লা
• Winner – Team Infinity
লামিসা জান্নাত, কারিমা আহমেদ
• Winner – Crimson Squad
জুহাইফা জাহান, মোছাঃ সুমাইয়া খানম, দেবশ্রী নাথ পূজা
R & Python Programming Competition
Python Programming Competition
Batch 74 –
• ZeroDivisionError
– লাবিব সুফিয়ান
– জুলকিফল আলম চৌধুরী
– ঐশিক রহমান তুষার
Python Programming (Batch 69–73):
• Winner – Data Overfitters
– শাহ মেহরাব কবির
– মো: কদর ইসলাম
– লামহা শেখ
• Runner-up – Logic Forge
– কাজী শাফিন আলম
– মো: সাদিকুর রহমান রনি
R Programming Competition:
• Champion:
– অনসূয়া কর্মকার
– কাজী মিফতাহুল হক নোবেল
– আদনান করিম চৌধুরী
• 1st Runner-up – Team staRt:
– ইজজাক বিন জাকের
– মো: আব্বাস উদ্দিন
– সৈয়দ শাদাব আহমদ
• 2nd Runner-up:
– তন্ময় দাস
– উম্মে সালমা
– মো: সাবিত আল-সাবা রিয়ন
Statistics Quiz Competition
• Batch 74:
– Winner: নাবিল ফয়সাল
– Runner-up: আফরা আঞ্জুম আনিকা
• Batch 73:
– Winner: সাবরিয়া বিনতে হোছাইন
– Runner-up: রাশিদুল আলম সরকার
• Batch 72:
– Winner: ঋষিমা আঞ্জুম ঋষা
– Runner-up: ফাইরুজ লাবিবা শর্মী
• Batch 71:
– Winner: দেবশ্রী নাথ পূজা
– Runner-up: মাহমুদা ইয়াসমিন ইভা
• Batch 69:
– Winner: অনসূয়া কর্মকার
– Runner-up: ইকরা মুন নেছা
পুরস্কার বিতরণ শেষে বিভাগের কৃতি শিক্ষার্থী আরিফ হোসেন উপস্থিত শিক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করার ভবিষ্যত সুযোগ বর্ণনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
QMH Statistics Club এর কনভেনর অধ্যাপক ড. মো. এরশাদুল হক স্যার উপস্থিত অতিথিবৃন্দ এবং অংশ নেওয়া সকলকে তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। বিশেষ ভাবে ধন্যবাদ জানান তাদেরকে, যাদের নিরলস পরিশ্রমের কারণে এমন একটি অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে। পরিশেষে স্যার সবাইকে আবারো কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিবেদক
মাহিম আহমেদ শাবাব (সেশন : ২০২৩-২৪)
এ. এস. এ. মুস্তানসির বিল্লাহ (সেশন : ২০২৩-২৪)
যারীন তাসনীম অনন্যা (সেশন : ২০২২-২৩)
আলোকচিত্রী:
মোহাম্মদ তাহসিন ফারহান (সেশন: ২০২৪-২৫)
সিয়ামুজ্জামান লাম (সেশন: ২০২৪-২৫)
এইচ এম ফারদিন (সেশন: ২০২৪-২৫)
রেদোয়ান আহমেদ ফায়েজ (সেশন: ২০২৪-২৫)
ফারহানা রিফাত সাচি (সেশন: ২০২৪-২৫)





