আমাদের বিভাগের দুটি উল্লেখযোগ্য অর্জন নিয়ে আলোচনা না করলেই নয়।
প্রথমটি QMH Statistics Club আয়োজিত StatFest 2.0, যা অনুষ্ঠিত হলো ৫ নভেম্বর, ২০২৫ তারিখে। বিশ্ব জুড়ে World Statistics Day উদযাপনের প্রেক্ষাপটে প্রয়াত অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের হাতে গড়া ক্লাবটির এই বর্ণাঢ্য আয়োজন, যা চলেছে সারাদিন ধরে। প্রত্যেক বর্ষের ছাত্র-ছাত্রীরা কুইজ, Python / R প্রোগ্রামিং ও ড্যাটা অ্যানালাইসিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। StatFest 2.0 এর শেষ পর্বে ছিলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (পরিসংখ্যান বিভাগেরই শিক্ষক) অধ্যাপক মোঃ লুৎফর রহমান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন আকর্ষণীয় পুরস্কার।
QMH Statistics Club-এর স্বকীয়তা ও কর্মতৎপরতা আমাদের বিভাগকে গৌরবান্বিত করে। ক্লাবের কনভেনর অধ্যাপক ড. মোঃ এরশাদুল হক ও উদ্যমী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন।
দ্বিতীয় অর্জনটি হলো, ১২ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে (২০২২, ২০২৩ ও ২০২৪ সনের) বিজ্ঞান অনুষদের সব বিভাগ ও আইএসআরটি-এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জিতেছে পরিসংখ্যান বিভাগের ছাত্র-ছাত্রীরা। এই গৌরব অর্জন করেছে আমাদের ২৯ জন ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান শেষে অন্যান্য বিভাগের কয়েকজন শিক্ষক জানতে চেয়েছেন, পরিসংখ্যান বিভাগে ছাত্র-ছাত্রীদেরকে বেশি বেশি নম্বর দেয়া হয় কিনা। তাদেরকে জানানো হয়েছে, অন্য বিভাগের তুলনায় পরিসংখ্যান বিভাগে শিক্ষার পরিবেশ ভালো– শিক্ষকদের মধ্যে দলাদলি (যা ছাত্র-ছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে) আমাদের বিভাগে অনেক কম। এ ছাড়া ছাত্র-ছাত্রীদের সুবিধা-অসুবিধা আমাদের বিভাগে আন্তরিকতার সাথে দেখার চেষ্টা করা হয়।
ডিনস অ্যাওয়ার্ড বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে প্রাণঢালা অভিনন্দন।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, এপ্রিল 17, 2019












