তুমি আমাতে জন্ম নাও যে কয়েকবার,
খুব কাছ থেকে চিৎকার করে তোমার অস্তিত্বরা,
ততবার আমি জন্ম নিই মুক্তি হয়ে।
বদ্ধতার শেকলে জন্ম নিই তোমার হয়ে।
তখন নিজেকে নিজের মনে হয় না কিছুই,
না মনে হয় তোমাকে তোমার।
মন হতে থাকে,
তুমি-আমি যেন এক সত্তা,
আমার ভেতরে ঘর বেঁধেছে
মরচে পরা লোহার মত।
মনে হতে থাকে,
নেশাগ্রস্ত মাতালের মত
বেঘোরে ঘুমানো চঞ্চলতাদের
চোখ রাঙানো প্রতিটা টঙ্কার,
যেন তোমাতে যন্ত্রণা হয়ে বাঁচে,
বিদ্রোহে মশগুল হয়।
তোমাকে ভালোবাসার দায় তখন,
কারাবন্দি পাখিদের মত নির্জীব যেন!
- সামা জামিলা রহিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/শুক্রবার, এপ্রিল 12, 2019
- সামা জামিলা রহিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন 13, 2019
- সামা জামিলা রহিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট 8, 2019
- সামা জামিলা রহিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর 10, 2019
- সামা জামিলা রহিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, জানুয়ারি 9, 2020












