নভেম্বর 11, 2026

তোমার চরিত্র সাগরের জলের
মতো স্বচ্ছ,
আমার সত্তায় দাগ আছে হাজারো।
তুমি আকাশের চাঁদের মতো দুর্লভ,
আমি জমিনের ধূলিকণা মাত্র।

আমি হারিয়েছি জীবনের সব
সখের জিনিসগুলো,
তবুও এই ভাগ্য নিয়েই দাবি
রাখি তোমাকে।
জমিনে তেমন আপন কেউ নেই
তুমি এক পা এগিয়ে দেখো খালি-
সাগর পাড়ি দিয়ে শোনাবো তোমায়
আমার বুলি।

আমার ভালোবাসায় কি সন্দেহ জাগে
জেগে দেখো-
তোমার কল্পনায় লিখেছি কবিতা,
রাত জেগে

আমি শুন্য খাতা নিয়ে বসে আছি,
তোমার সকল অভিযোগ লেখার জন্য।
কিন্তু ভয়-
তোমার সকল অভিযোগ কি
আমার নামেই?

তোমার সব অভিযোগ করে দাও
আমার নামে,
আমি আমার জীবন তুলে দিয়েছি
তোমার দখলে ।
তোমার জীবনের একটি অংশ বুঝি
দাও আমায়,
আমি একটি গোটা জীবন দিয়ে দে
চোখ বুজে।

এক মুঠো স্নেহ দিয়ে উপকার
করো আমায়
এক সাগর ভালোবাসা উপহার
দিবো তোমায়।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp