নভেম্বর 7, 2026

শহর হয়েছে নিস্তব্ধ, রাত্রি হয়েছে ভারী—
নভোমণ্ডল থেমে গেছে, ঘাটে উল্কার তরী।
ঘুমের রাজ্যের মেঘগুলো সব জমিছে নয়ন কোণে;
কাজী সাব এসে নিয়ে চলিল স্মৃতির পাতার বনে।
চলিতে চলিতে ক্লান্ত চোখ, ঘুমান্ত কোষ সব।
তবু আমি শুনেই যাচ্ছি, কাজীর কলরব!

হঠাৎ চলার পথে সম্মুখপানে, ঠাকুরের দেখা পাই।
আমিও অবাক, কাজীও অবাক; বিস্ময়ে তাকিয়ে রই!
“ঠাকুর নয়, ঠাকুর নয়; ইসা ফের ধরনীর কোলে।”
পেছন ফিরে দেখি, এ কথা কাজী সাব বলে!
পুরোনো আরেক চিন্তার জট খুলিল আজি তবে,
“উন্নত জীব নিজেরে নিজে মাসিহর দাসী ভাবে?”
কলম আমার থমকে গেল, রচনা হয়নি লেখা;
চিন্তার জট খুলিছে তব, জ্বলিছে প্রদীপ শিখা।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp