আমি তোমাকে ভুলে যাই, যেভাবে ভুলে যেতে হয়
শৈশবের চৈত্রের দুপুরে ফেলে আসা আঁকিবুঁকির খাতা।
বিকেলের সেতার; পৌষ মাসের মাঝে মাঞ্জা সুতোর নাটাই।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
লাল টমেটোর ঝোল, আলমারির আটপৌরে শাড়ির ভাঁজ।
শহরের রংচটা অলিগলি, পিচঢালা রাস্তার খাঁজ।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
আমার নবম শ্রেণির মার্কশিট, ফিজিক্সে সেভেন্টি টু;
বড়বাজার লাইব্রেরি, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
আমি তোমাকে ভুলে যেতে, চাই যেভাবে ভুলে যেতে হয়
বসন্তের প্রথম হলুদ শাড়ি, প্রিয় ভৃঙ্গরাজ ফুল।
মির্জা সাহেবের ছন্দ কিংবা গঞ্জের কাঁচা রাস্তার ধুলো।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
ভাইট্টালার জলসাঘর, টিনের চালে বৃষ্টির জলের নোঙর;
আলতো নরম তুলোর ঘুম, বিদ্যানন্দের পায়ে ঘুঙুর।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
সাহেব বাজারের বাড়ি নম্বর– ২৮/৪, তোমার নামেই নাম;
ভুলে যেতে চাই ভুট্টো হোটেলের গলির প্রিয় রমাদান মাস।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
তোমার সমুদ্রপ্রেম আর আমার পাহাড়প্রীতির ক্লেশ;
নোনাজলময় তুমি আর আমি ডাঙার স্যাঁতস্যাঁতে বালি।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয় প্রথম দেয়া বিশ টাকার নোট, মিনারের পাদুকার চা;
ভুলে যেতে চাই শহরের সব জার্ভেরিয়া আর বাগানবিলাস।
আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে যেতে হয়
অর্থনীতির শেষ কোয়েশ্চন, তড়িঘড়িতে ওঠা ডেকার বাস;
হন্যে হয়ে ফেরা পরিমাপের খাতায় দুশো একর।
আমি ভুলে যেতে চাই তুৃমি আমার প্রথম প্রেম;
একটা ঝরে পড়া গল্প–পাঁচশো আঠারো দিন।
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, অক্টোবর 10, 2024
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 13, 2025
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/শুক্রবার, এপ্রিল 18, 2025
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, মে 8, 2025












