আগস্ট 12, 2026

সেদিন আসিব ফিরে এই চিরচেনা নীড়ে, পড়ন্ত বিকেলে
শিকড়ের শিকলে বাধ্য হয়ে, কিংবা মায়া-জালে ফেঁসে;
আসিব এই সাঙ্গুর তীরে, হয়তো নয়নজলে ভেসে
সাগর-কন্যার কেশে, কিশলয় হয়ে মেহেদির ডালে;
হয়তো হোগলা পাতা হয়ে কৃষকের পিঠের তলে;
পাশে তাঁর কৃষাণী এসে পানের কৌটা নিয়ে বসে
নাতি-নাতনির সাথে রাঙা ঠোঁটে ক্ষণে ক্ষণে হাসে;
সেদিন আসিব ফিরে, শিশুর মতো আমারেও নিও কোলে!

হয়তো আড্ডাও হবে বটের তলে দক্ষিণা বাতাসে;
হয়তো দেখিবে কিশোরীর দুই কানে কলমির ফুল দুলে;
শিশুরা ছুটবে হয়তো ফড়িংয়ের পিছে সবুজ কোমল ঘাসে;
চাষের মাঠও পূর্ণতা পাবে কিশোরের টেনিস বলে;
এই চেনা পথের সবই চেনা শুধু অচেনা পথিক আমি,
সেদিন আসিব ফিরে, যেদিন চেনাজন রবে ঘুমি!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ