রান্নাঘরের বারান্দায় জ্বালানি সঙ্কট ও জনজীবনের হিসাব- নিকাশ:
অর্থনীতিবিদ বা নীতিনির্ধারকদের টেবিলের পরিসংখ্যান আর বাস্তব জীবনের চিত্র; এই দুইয়ের মাঝে সবসময়ই এক ধরনের ব্যবধান থেকে যায়। কিন্তু সেই ব্যবধান যখন সহনশীলতার সীমা ছাড়িয়ে যায়, তখন তা কেবল অর্থনৈতিক সংকটেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সামাজিক স্থবিরতা আর সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠিক তেমনই এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববাজারের সাথে মূল্যসমন্বয়ের নামে কয়েক দফায় দাম বাড়ানোর ফলস্বরূপ, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের মূল্য এখন দুই হাজার টাকার সীমানা ছাড়িয়েছে। প্রশ্ন হলো, এই মূল্যবৃদ্ধির হার কি সাধারণ মানুষের আয়বৃদ্ধির হারের সাথে সামঞ্জস্যপূর্ণ? পরিসংখ্যান বা অর্থনীতির সহজ পাঠ বলে, মানুষের ক্রয়ক্ষমতা যেখানে স্থবির বা নিম্নমুখী, সেখানে জ্বালানির মতো একটি অবশ্যপ্রয়োজনীয় উপাদানের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য গলার কাঁটা স্বরূপ।
কাগজ কলমে নির্ধারিত মূল্য এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যকার ব্যবধানটি আরও বেশি হতাশাজনক। বিইআরসি নির্ধারিত দামের বেড়াজালকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট সাধারণ ভোক্তাদের পকেট কেটে সিলিন্ডারপ্রতি অতিরিক্ত অর্থ আদায় করছে। প্রশাসনিক নজরদারির শৈথিল্য এবং কার্যকর মনিটরিংয়ের অনুপস্থিতি এই অসাধু চক্রকে আরও বেশি বেপরোয়া করে তুলেছে। এর ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার ছেড়ে লাকড়ি কিংবা অন্য কোন বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে। একটি জনকল্যাণমুখী অর্থনৈতিক কাঠামোর অন্যতম শর্ত হলো নাগরিকের ন্যূনতম জীবনযাত্রার সুরক্ষা নিশ্চিত করা। জ্বালানি নিরাপত্তা কেবল কতগুলো সংখ্যার হিসাব নয়, এটি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন। সময় এসেছে আমদানি নির্ভর এই খাতটির ওপর যথাযথ তদারকি নিশ্চিত করার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করার এবং একটি বাস্তবমুখী ও জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন করার। অন্যথায়, রান্নাঘরের এই নীরব হাহাকার অচিরেই এক গভীর সামাজিক সংকটের রূপ নেবে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।
- মো: মুহেব্বুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর 9, 2023
- মো: মুহেব্বুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/সোমবার, আগস্ট 12, 2024
- মো: মুহেব্বুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/রবিবার, জানুয়ারি 19, 2025
- মো: মুহেব্বুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মে 14, 2026











