দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল। আবার এলো জুলাই।
২০২৪ এর জুলাই আন্দোলনকে কি বিপ্লব বলা যায়, নাকি এটি ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’? বিপ্লব (revolution) আর অভ্যুত্থান (uprising) এর মধ্যে পার্থক্য কী?
Cambridge Dictionary তে uprising এর অর্থ ‘an act of opposition, sometimes using violence, by many people in one area of a country against those who are in power,’ সংক্ষেপে বলা যায়, ক্ষমতাসীনদের বিরোধিতা।
জুলাই আন্দোলন কি শুধুই ক্ষমতাসীনদের বিরোধিতায় সীমাবদ্ধ ছিলো?
অন্যদিকে, ‘revolution’ অর্থ ‘a change in the way a country is governed, usually to different political system and often using violence or war, অর্থাৎ, ‘দেশের শাসনব্যবস্থার পরিবর্তন’।
জুলাই আন্দোলনের ফলে শুধুই কি স্বৈরাচারের পতন হয়েছে? নাকি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? রাতের ভোটের বদলে যদি দিনের ভোট চালু হয়, সেটাও কি ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ নয়?
আমরা ‘রক্তাক্ত জুলাই বিপ্লব’ কথাটি ব্যবহার করে যাবো। সময়ই বলে দিবে আমরা ঠিক না ভুল।
ক্রুশবিদ্ধ যিশুর মতো দুহাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, তৃষ্ণার্ত সহযোদ্ধাদের জন্য পানি নিয়ে ছুটতে থাকা মুগ্ধ সহ রক্তাক্ত জুলাই বিপ্লবের সব শহীদকে জানাই বিনম্র শ্রদ্ধা।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই 1, 2015
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, এপ্রিল 17, 2019