৩৬৫ পৃষ্ঠার একটি বই। প্রথম পাতাটা খুলতেই যেন হৃৎপিণ্ড থেমে গেলো। অথচ বাকি ৩৬৪ পৃষ্ঠায় ছিল তাদের দিনলিপি— বন্ধুত্ব, স্বপ্ন, প্রতিদিনের ছোট ছোট গল্প। কিন্তু প্রথম পাতায়? না, সেখানে কোনো হাড্ডিসার শরীরের ছবি ছিল না, ছিল না নির্যাতনের বর্ণনা বা ক্ষুধার্ত চোখের আর্তনাদ। ছিল না বিস্ফোরণরক্তে কাঁদতে থাকা শিশুর মুখ, কিংবা হিংস্রতা মেখে থাকা মানুষরূপী পশুদের বিভৎসতা। ছিল শুধুই— একটি দুর্ঘটনার গল্প।
তবু সেই গল্পটাই হৃদয় ছিঁড়ে ফেলল। বুকের ভেতর কেউ যেন শিকল পেঁচিয়ে ধরেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। হৃদস্পন্দন থমকে গেলো ।একটি সকাল, একটি বিমান, আর কিছু সদ্য প্রস্ফুটিত প্রাণ— যারা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছিল। বইয়ের ঘ্রাণ, মায়ের তৈরী টিফিন বক্স,বন্ধুদের হাসি, ব্যাগে গোছানো বাড়ির কাজের খাতা— সবই ছিল সেই সকালের সঙ্গী। আর হঠাৎ করেই যেন আকাশ ছিঁড়ে নামল না কোনো বজ্রবৃষ্টি, বরং নামল একটি ট্রেনিং বিমান। মাইলস্টোনের ভবন ধসে পড়ল, ছিন্নভিন্ন হয়ে গেলো শরীরগুলো।
বাড়ির কাজের সেই খাতা আর কেউ ছুঁবে না। মা আর জুতা খুঁজে দেবে না, বাবা আর জিজ্ঞেস করবে না— “কেমন হলো পরীক্ষাটা?” বাংলাদেশ একদিনের জন্য শোক জানালো। জাতীয় পতাকা অর্ধনমিত হলো, টেলিভিশনে প্রচার হলো শোকবার্তা, সোশ্যাল মিডিয়ায় চলল একদিনের নীরব প্রতিবাদ।তবু থেমে থাকেনি কিছু বিবেকহীন মানুষ। আগুনে পুড়ে ছুটে বেড়ানো বাচ্চাটিকে তারা সাহায্য করেনি, দেয়নি এক বোতল পানি। বরং কেউ চেয়েছে ২০০০ টাকা ভাড়া, কেউ বিক্রি করেছে পানি ৬০০ টাকায়।
সম্ভবত আমরা এখন আবার স্বাভাবিক হয়েছি। টিভিতে সিরিয়াল, রাজনীতিতে গুজব, জীবনে নিজের ব্যস্ততা। কিন্তু থেমে গেছে সেই পরিবারগুলো, যাদের প্রিয়জনেরা ফিরবে না কখনও। আর তখনই এক ভয়ংকর প্রশ্ন আমাদের বিবেককে বিঁধে বসে— যদি একটি দিনের দুর্ঘটনাতেই আমরা কেঁপে উঠি, তবে গাজার মানুষগুলোর কী অবস্থা?যাদের জীবনে প্রতিটা সকালই একেকটা মাইলস্টোন ট্র্যাজেডি। ওদের জন্য “একটি সকাল” বলে কিছু নেই। ওদের সকাল মানেই— ছাদের উপর ড্রোনের শব্দ, আলো নয় আগুনের ঝলক, ঘুম ভাঙে বিস্ফোরণে, চোখ খোলে মৃত ভাইয়ের দেহ জড়িয়ে। ওরা হয়ত জানেই না ওরা পেট পুরে শেষ কবে খেয়েছে, কেউ কেউ তো ভুলেই গেছে শেষ কবে খেয়েছে। ওরা স্কুলে যায় না, ওদের নেই রংপেন্সিল, নেই চকলেটের শখ। ওদের শেখার প্রথম অক্ষর “F for Fighter Jet”, ওরা অঙ্ক করে না, শেখে—কয়টা বোমায় কয়টা দেহ ছিন্ন হয়। কলম ধরার আগেই ওদের হাতে আসে অস্ত্র। আমরা একদিনে হারিয়েছি ২৭* জন, ওরা প্রতিদিন হারায় ৫০, ১০০, কখনো ২০০ জন। আমরা বলি— “এই মৃত্যু মেনে নেওয়া যায় না”, আর ওরা বলে— “আজ যারা মরেনি, তারা বেঁচে আছে”। মাইলস্টোনে ফুল রাখা হয়, আর গাজায় কবর হয় গর্তের ভেতর— চাদর ছাড়াই, বিদায়ের সুযোগ ছাড়াই। তাদের মৃত্যু শুধু সংখ্যায় রূপ নেয়, সংবাদে নয়, আন্তর্জাতিক বিবেকের পাতায় হারিয়ে যায় সেই পরিসংখ্যান। আমরা যেটা বলি “বড় দুর্ঘটনা”, ওরা সেটাকে বলে “একটা তুলনামূলক শান্ত দিন”।
ওরা প্রতিদিন বাঁচে মৃত্যুভয়ে। ওদের ঘরে আগুন লাগে— আমরা বলি “রাজনৈতিক সংকট”, ওদের শিশুরা পুড়ে মরে— আমরা বলি “জঘন্য”, তারপর স্ক্রল করে এগিয়ে যাই। আমাদের দেশের একদিনের কষ্টে আমরা শ্বাসরুদ্ধ হই, আর ওরা প্রতিদিন মরেও শ্বাস হারাতে পারে না।আমাদের আকাশে আমরা রংধনু দেখি আর তারা দেখে ড্রোন , ফাইটার বিমান ,বোমের কালো ধোঁয়া। আমাদের প্রাণ কাঁদে না স্ক্রল করেই চলে যায় । আমাদের ভাইয়েরা-বোনেরা শহীদ হয় আর বন্য হায়েনারা উল্লাস করে ।সারা বিশ্ব চুপচাপ দেখে যায় যেন হঠাৎ করেই সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। আমরা যখন মায়ের হাত ধরে আবদার করি ঠিক তখনই তারা ধ্বংসস্তূপের নিচে মায়ের হাত খুঁজে।আমরা একটি পৃষ্ঠা পড়ে কাঁদি, আর ওরা জীবনটা আগুনের বইয়ে বন্দী হয়ে বেঁচে থাকে। গাজার মায়েরা প্রতিদিন সন্তানকে বলেন—“ঘর থেকে বের হলে? ফিরে এসো… যদি বেঁচে থাকো।”
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, মার্চ 13, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/শুক্রবার, এপ্রিল 18, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, সেপ্টেম্বর 11, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, অক্টোবর 9, 2025












