সব কিছু লিখে রাখা হবে,
লিখে রাখা হবে সেই শিশুর ক্ষুধা—
যার মায়ের শোকে ছিঁড়ে গেছে বুক,
রক্তমাখা ভোরের আজানে।
লিখে রাখা হবে প্রতিটি বিস্ফোরণের শব্দ,
যেখানে দেয়াল ভেঙে পড়ে, স্বপ্ন চূর্ণ হয়,
আর শিশুর আঁকিবুঁকি বই ছাই হয়ে যায়।
কিন্তু কোথায় পাঠাব এ চিঠি?
কার নাম লিখব খামে?
কারে বলব—
শান্তি দাও, মৃত্যুর এই কারখানা থামাও।
ক্ষমতার সিংহাসনে বসা শকুনেরা
শান্তির বুলি মুখে আঠা দিয়ে তোলে,
কিন্তু হাতভরা রক্তে লিখে চলে চুক্তি।
উম্মাহ নিঃশব্দ দর্শক হয়ে
তামাশা দেখে আগুনের পিঠে নৃত্য।
গাজ্জার বুক ছিঁড়ে প্রতিদিন খোঁড়া হয় নতুন কবর,
কিন্তু শহীদের রক্ত শপথ করে—
তোমাদের সিংহাসন একদিন ভেঙে পড়বেই।
এই চিঠি পৌঁছাক বা না পৌঁছাক,
সব কিছু লিখে রাখা হবে।
ইতিহাস পড়বে, আর সেই ইতিহাস
তোমাদের মুখে ছুঁড়ে মারবে কলঙ্কের কালিমা।
আমরা বেঁচে থেকেও ছিলাম মৃত,
কিন্তু মৃতেরা একদিন দাঁড়িয়ে যাবে।
আর দম্ভে ভরা সাম্রাজ্য
রক্তের সমুদ্রে ডুবে যাবে।
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, মার্চ 13, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/শুক্রবার, এপ্রিল 18, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, আগস্ট 14, 2025
- নাফিসা সামিহা মায়িশাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/বৃহস্পতিবার, অক্টোবর 9, 2025












