ক্লান্তি নেমেছে আজ, পড়ন্ত বিকেলের ঝুলে থাকা
বিষণ্ণ মেঘের বলিরেখায়।
ওদের মৌনতার কথাকলিতে স্মৃতিরা নেমেছিল সেদিন
আস্তাকুঁড়ের সেই জঠর হতে।
বিস্মৃতির বিনিসুতোর মালায় গাঁথা ছিল—
শৈশবের ক্যাটালগে থরে থরে সাজানো মুখগুলো,
যারা হারিয়ে গেছে সময়ের ঘুপচিতে।
হাসিখেলায় কাটানো জীবনের নিষ্কলুষ সময়ের
সহযাত্রীদের অবারিত মুক্তির সোপানগুলোই যেন
বিচ্ছুরণ ঘটায় পীতবর্ণ ধরে রাখা অসীম আকাশে।
তারই সম্মুখে, বিষণ্ণতায় ভারাক্রান্ত মেঘরাশির ঝুলে থাকা—
মুক্তির রাজটিকার অপেক্ষায় প্রতিটি প্রহর।
হারানোর সেই মহাসড়কের কোনো এক বাঁকে দাঁড়িয়ে,
অক্লান্ত হেঁটে চলেছি—
কোনো এক মহেন্দ্রক্ষণে হারাবো বলেই।
সব হারানোই বিদায়ী নয়;
পুনর্মিলনীর পথে এগিয়ে যাওয়া।
স্মৃতিরা মিলুক তবে সহগের আলিঙ্গনে
অসীম সমীকরণ ভাসুক মিলনের নবোদ্বানে।
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল 18, 2020
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল 18, 2020
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে 14, 2020
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন 11, 2020
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, আগস্ট 13, 2020












