সেপ্টেম্বর 23, 2026

হঠাৎ আমার মনের মাঝে,
তোমায় দেখার ইচ্ছে জাগে!
তোমায় ছেড়ে দূর শহরে
থাকতে আমার কষ্ট লাগে।

কেমন করে ফিরব আমি
শৈশবের ঐ সন্ধ্যায়,
চাঁদের আলোয় খেলা করে
মিলাবো ঐ তন্দ্রায়!

অমবস্যায় ঘরের বাইরে
পা রাখতে মানা,
জোনাক পোকা তোমায় দেখে
গজায় আমার ডানা!

কুপির আলো নিভিয়ে দিতে
তখন আমার মন চায়,
মায়ের ভয়ে বইটা মেলে
বইয়ের পাতা উল্টায়!

একটু খানি ছুঁয়ে দেখি
কেমনে করে জ্বলো!
উড়ব আমি তোমার সাথে
দলে নিবে বলো?

দলে দলে উড়ব মোরা
জ্বলব হঠাৎ করে,
সবুজ গাঁয়ে ঘুড়ব মোরা
ফিরব আপন ঘরে।

শহর আলোয় দালান জ্বলে,
আঁধার আমার মন,
শহর বুকে থাকলে তুমি
করিও আমায় ফোন!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp