তোমায় করেছি আপন
তুমি আমারই জীবন
তুমিই সকল আশার প্রেরণা।
ভেঙে দিও না এ মন
কেড়ে নিও না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা।
চোখ দুটি ক্লান্ত অসহায়
অপলক সাহায্যের আশায়;
ঠোঁটে মৃদু কম্পন
হয় যে এ স্বপন।
অবসন্ন বিকেলে পাথর দুচোখ
চেয়ে আছে অপলক;
কি যে হাতড়ায় আনমনে
ফিরে আসে রিক্ত বারে বারে।
প্রতিদিন সীমাহীন অপেক্ষা
দেখা দেবে কি সেই প্রতীক্ষা;
হৃদয় কাঁচ ভেঙে চোরাবালি
গ্রাস করে নিচ্ছে চিন্তার ক্ষমতা।
কখনো হারিয়ে যাই
বেহালার বেদনা সুরের মূর্ছনায়;
মোহিত শরীর আবিষ্কার
নির্জন নিরালায় একা।
শূণ্য আকাশের নিচে
হিম শীতল ভেজা চোখের;
আড়ালে দাঁড়িয়ে
তুমি আর আমি।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, অক্টোবর 10, 2024
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/রবিবার, জানুয়ারি 19, 2025
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, জুলাই 10, 2025
- আকাশ আহমেদhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-2/বৃহস্পতিবার, আগস্ট 14, 2025












