গল্পের প্রধান চরিত্র কার্ল খলহফ। তিনি একজন নীরব এবং নিয়মমাফিক চলা মানুষ। সিটি গেট নামের একটি লাইব্রেরিতে তিনি কাজ করেন। প্রতিদিন বিকেলে তিনি নির্দিষ্ট কিছু গ্রাহকের বাড়িতে বই পৌঁছে দেন। এই মানুষগুলো তার কাছে শুধু গ্রাহক নয়, যেন একেকজন আলাদা গল্পের চরিত্র। কার্ল তাদেরকে মনে মনে বিভিন্ন বইয়ের চরিত্রের নামে ডাকেন। কারো সাথে খুব বেশি কথা না বললেও, তিনি বুঝে ফেলতে পারেন যে, কে কোন ধরনের বই পড়তে ভালোবাসবে।
সময়ের সাথে সাথে মানুষের বই পড়ার অভ্যাস কমে আসায় লাইব্রেরির মালিক কার্লকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা ভাবতে থাকেন। ঠিক সেই মুহূর্তে কার্লের জীবনে হাজির হয় ৯ বছরের এক ছোট্ট কিশোরী, সাশা। এই অসমবয়সী বন্ধুত্বের ছোঁয়ায় কার্লের একঘেয়ে জীবনে এক নতুন প্রাণের সঞ্চার হয়। সাশার ভাষায়, “আপনি মানুষটা খুব মজার। বুড়োরা সাধারণত মজার হয় না। কিন্তু আপনি আলাদা।” এরপরে প্রতিদিনই সাশা সঙ্গী হয় কার্লের, সে-ও যায় কার্লের গ্রাহকদের কাছে বই পৌঁছে দিতে। সাশার জন্য শুধু কার্ল নয়, তার চারপাশের মানুষগুলোও যেন নতুন করে নিজেদের খুঁজে পায়।
বইটির ভাষা খুব সহজ আর এখানে কোনো বড় নাটকীয়তা নেই, বরং ছোট ছোট মুহূর্তের ভেতরেই লুকিয়ে আছে গল্পটির সৌন্দর্য। বিশেষ করে বইয়ের প্রতি ভালোবাসা এবং মানুষের জীবনে বইয়ের ভূমিকা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই বইটি পড়তে গিয়ে মনে হয়, আমরা কত সহজেই মানুষ থেকে দূরে সরে যাই, অথচ অল্প কিছু আন্তরিক কথা সবকিছু আবার নতুন করে গড়ে তুলতে পারে।
বইটির মূল নাম: Der Buchspazierer (The door-to-door bookstore)
লেখক: কারস্টেন সেবাস্তিয়ান হেন
অনুবাদ: লুৎফুল কায়সার

বইটির গল্প অনুসারে ২০২৪ সালে জার্মানিতে নির্মাণ করা হয়েছে একটি চলচ্চিত্র, যার নামও Der Buchspazierer।
বইটির একটি উক্তি আমার মনে দাগ কেটে যায়- “বেশি পড়লেই একজন মানুষ জ্ঞানী হয়ে যায় না। আমি বই পড়ি শুধুই মজা পাবার জন্য। কাহিনী ভালো লাগলেই পড়ে শেষ করে ফেলি। কিছু শেখার জন্য আমি কখনোই পড়ি না।” এই উক্তিটির সাথে আমার নিজের বই পড়ার অভ্যাস আর দৃষ্টিভঙ্গি পুরোপুরি মিলে যায়। হয়তো সেই কারণেই এই বইয়ের এই অতি সাধারণ উক্তিটিই আমার সবচেয়ে প্রিয়। আরও কিছু প্রিয় উক্তি:
“It has been said that books find their own readers, but sometimes they need someone to show them the way.” (বলা হয়, বই নিজেই তার পাঠক খুঁজে নেয়, তবে কখনো কখনো তাদের পথ দেখানোর জন্য কাউকে প্রয়োজন হয়)।
“Those books which lie closest to our hearts are precisely the books we should give away, so that they may bring others happiness.” (যে বইগুলো আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের, সেগুলোই আমাদের অন্যদের দিয়ে দেওয়া উচিত, যেন তা তাদেরও আনন্দ দেয়)।
“If you’re a character in a book, you live forever. For as long as someone reads you, you’re alive.” (তুমি যদি কোনো বইয়ের চরিত্র হও, তবে তুমি চিরকাল বেঁচে থাকো, যতদিন কেউ তোমাকে পড়ে, ততদিন তুমি জীবিত)।
“No matter how many books I read, there will always be more that I haven’t read. That’s the tragedy. Anyone who enjoys reading wants to read every good book there is.” (যত বই-ই পড়ি না কেন, সব সময় এমন অনেক বই রয়ে যাবে যা আমার পড়া হয়নি। এটাই ট্র্যাজেডি। যে পড়তে ভালোবাসে, সে দুনিয়ার সব ভালো বই পড়তে চায়।”)“You see, there is no book that can please everyone. And if there were, it would be a bad book. You can’t be everyone’s friend, because everyone is different. You’d have to be completely lacking in personality, no rough edges or sharp corners. But even then, many people wouldn’t like you, because they need rough edges and sharp corners. Do you understand? Every person needs different books. Because what one person loves with all their heart, might leave another completely cold.” (“আসলে এমন কোনো বই নেই যা সবাইকে খুশি করতে পারে। যদি থাকতো, তবে সেটি একটি বাজে বই হতো। তুমি যেমন সবার বন্ধু হতে পারো না, বইও তেমন নয়। প্রতিটি মানুষের আলাদা আলাদা বই প্রয়োজন। কারণ যা একজনকে গভীরভাবে স্পর্শ করে, তা অন্য কাউকে হয়তো ছুঁতেই পারে না।”)


- মো: সাবিত আল-সাবা রিয়নhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/বৃহস্পতিবার, জুলাই 9, 2020
- মো: সাবিত আল-সাবা রিয়নhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/বৃহস্পতিবার, আগস্ট 12, 2021
- মো: সাবিত আল-সাবা রিয়নhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/বৃহস্পতিবার, সেপ্টেম্বর 9, 2021
- মো: সাবিত আল-সাবা রিয়নhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/বৃহস্পতিবার, অক্টোবর 14, 2021
- মো: সাবিত আল-সাবা রিয়নhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/বৃহস্পতিবার, নভেম্বর 11, 2021












