অক্টোবর 7, 2026

ওহে মুসাফির,
যাচ্ছ কোথা লাশের খাটে?
চার বেহারার পালকিতে চড়ে।
একাই যাচ্ছ সেই ঘরে?
একেবারে শূন্য হাতে।

এতদিন ছিলে পরের ঘরে
ভাবতে যারে আপন বলে ।
তাকিয়ে দেখো কে আছে পাশে,
কোথাও কেউ নেই তো তবে।

রং-মাখানো দালান-কোঠা
টাকা-পয়সা দুনিয়াদারী,
সাথে কি নিলে সঙ্গে করে?
ছিলে তো মিছেমায়ার সংসারে।

আজ ভাবছি বসে আপনমনে
আমলনামা কেমন হবে?
যাব কি তবে দুঃখের রথে
নাকি ভাসবো আমি সুখের রথে!

শিক্ষার্থী | মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ