নভেম্বর 7, 2026

ওহে লাবনী,
একবার ফিরে কি শুনবে আমার কথা?
আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি?

ইচ্ছে হলে বলো,
আমাদের মাঝে কি প্রেম?
ভাবতে ভালো লাগলে ভাবো।

তবে কি আমাদের সবই মিছে?
সত্যি করবার প্রয়াস করেছিলে?
সব সুযোগ কি কেড়ে নেবে?

সুযোগ! সে তো কেউ কাউকে দেয় না।

যদি নতুন করে শুরু করি আবার?
চারাগাছটি তো নয়,যে নতুন করে গজাবে!
মানে বলছি কি, সব ভুল ফেলে যদি আবার জোড়া লাগাই?
কণ্টক উঠিয়ে ফেললেও ক্ষত তো থেকে যাবে!

তাহলে কি চাও তুমি?
স্বপ্নটা মিলিয়ে যাক!

আমাদের কি আবার দেখা হবে?
পৃথিবী তো গোল, ঘুরতে ঘুরতে হয়ে যেতেও পারে।

ভালো থেকো !

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp