দিন-পঞ্জিকায় যুক্ত হলো আরও একটি নতুন বছর। এলো জানুয়ারি। জানুয়ারি মাস আর বাকি মাসগুলোর চেয়ে যেন কিছুটা ভিন্ন। জানুয়ারি আমাদের দাঁড় করায় নীরব এক প্রশ্নের সম্মুখে। পুরোনো ব্যর্থতা, অপ্রাপ্তির সাথে আত্মপ্রকাশ ঘটে নতুন প্রত্যাশা আর আকাঙ্ক্ষার। মুখোমুখি করে নতুন দায়ের। ব্যক্তি হিসেবে কতটা ইতিবাচক পরিবর্তন হয়েছে? সমাজ হিসেবে কতটুকু সহনশীল ও সভ্য হতে পেরেছি? কিংবা রাষ্ট্র হিসেবে কতটা ন্যায্য আচরণ করেছি? উত্তর খুঁজি আমরা জানুয়ারিতে। আমাদের অবচেতন মন আমাদের বোঝায়, জানুয়ারি এক নতুন সূচনা, নতুন সময়। আসলেই কি তাই? সময় তো নিরপেক্ষ। প্রশ্নাতীত। সময়কে অতিক্রম করতে পারে মানুষ, তার মেধা, মনন ও কাজে।
সময়ের কাছে আমাদের অনেক ঋণ। অনেক দায়। নতুন বছর আসে সেই দায়মুক্তির নতুন এক সুযোগ নিয়ে। আমরা হাসিমুখে তাকে বরণ করি, নতুনের জয়গান গাই, অথচ পুরোনো কলুষতা আমাদের পিছু ছাড়ে না। চাওয়া পাওয়ার ব্যবধান কমে না। কমে না সামাজিক অসমতা, অবিচার, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। নতুন বছরে আমরা তবু আশা রাখি দৃশ্যমান পরিবর্তনের। অঙ্গীকার করি একটি বাসযোগ্য পৃথিবী তৈরির। ২০২৬ সাল ক্ষণজন্মা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মসাল। লেখাটি শেষ করছি তাঁকে স্মরণ করে-
“জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব— তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।”
- স্মৃতি তাইয়্যেবা মুক্তাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/শনিবার, এপ্রিল 18, 2020
- স্মৃতি তাইয়্যেবা মুক্তাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/বৃহস্পতিবার, জুন 11, 2020
- স্মৃতি তাইয়্যেবা মুক্তাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/বৃহস্পতিবার, নভেম্বর 12, 2020
- স্মৃতি তাইয়্যেবা মুক্তাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 11, 2021
- স্মৃতি তাইয়্যেবা মুক্তাhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 11, 2021











