সেপ্টেম্বর 22, 2026

হিসেবের ভিড়ে

যদি হতে চাও আইসোলেটেড
আমিই তোমার আইসোলেশন।
যদি চাও হতে কন্টিনিউয়াস
আমিই নিখাদ কন্টিনিউটি।

যদি চাও নতুন কোন প্রবলেম
আমিই পাহাড়সম প্রবলেম সেট।
যদি চেয়ে বসো কোন সহজ সলিউশন
আমিই বাজারের নিখুঁত সলিউশন বুক।

যদি শিখতে চাও ডিফারেন্সিয়েশন
আমি বলবো, আমি ভাঙতে জানি খুব।
যদি বলে বসো, চাও ইন্টিগ্রেশন
তখনই আমার সব না জানাতে ডুব!

ইন্টিগ্রেশনটা যে আমার হয়ে ওঠেনি কখনই!
লিমিটটা ঠিক নাগালে আসেনি
জোড়া লাগানোর অভ্যেসটাও তাই হয়ে ওঠেনি।
যদিও এককোটি বছর ধরে
হাতের মুঠোয় নিয়ে হেঁটে চলেছি
দাস-মুখার্জীর আটপৌরে ইন্টিগ্রাল ক্যালকুলাস।

ইন্টিগ্রেশনটা বোধহয় আর হলোনা আমার!

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ